রবিবার | নভেম্বর ২৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ‎ইনানীতে নলকূপ খননে বের হওয়া গ্যাসের বিস্ফোরণে বাপেক্সের ৭ কর্মী দগ্ধ

‎ইনানীতে নলকূপ খননে বের হওয়া গ্যাসের বিস্ফোরণে বাপেক্সের ৭ কর্মী দগ্ধ

‎কক্সবাজর উখিয়া থেকে আবু বক্কর সিদ্দিক : ‎কক্সবাজারের ইনানীতে নলকূপ থেকে উদগীরিত গ্যাসের আগুন নিয়ন্ত্রণের কাজ করার সময় বিস্ফোরণের ঘটনায় বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন (বাপেক্স) এর সাত কর্মি দ্বগ্ধ ওআহত হয়েছে।
‎
‎রোববারর দুপুর সাড়ে ১২ টার দিকে উখিয়া উপজেলার জালিয়াপালং ইউনিয়নের ছোট ইনানী খাল ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।
‎
‎বাপেক্সের ডিজিএম ড. আব্দুস ছালাম জানান, সম্প্রতি আগুন বন্ধ করার পর সেখানে সার্ভের কাজ করছিল। এসময় হঠাৎ বিস্ফোরণে আগুনের কুন্ডলী বের হয়।
‎এতে বাপেক্সের ডিজিএম রাকিবুল হাসান, রিক মেকানিক ফিরোজ আহমেদ, রিক মেকানিক ও মোহাম্মদ জনিসহ সাতজন দগ্ধ হন।
‎
‎ঘটনার পর চারজন প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ছেড়েছেন। এছাড়া বাকি তিনজন এখনো কক্সবাজার জেলা সদর হাসপাতালে চিকিৎসাধীন।
‎
‎এরআগে, টানা একমাস পর নেভানো হয় ইনানীর সেই গ্যাসকূপের আগুন। পরে সেখানে সার্ভের কাজ শুরু করেন বাপেক্সের বিশেষজ্ঞ দল।
‎
‎গত ২৭ অক্টোবর কক্সবাজারের ইনানীর ছোট খাল ব্রীজ এলাকায় গভীর নলকূপ স্থাপন করতে গিয়ে গ্যাস উদগীরণ হয়। এক পর্যায়ে উদগীরিত গ্যাসে আগুন লেগে যায়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা