রবিবার | নভেম্বর ২৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ৭৩ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

লক্ষ্মীছড়িতে সেনাবাহিনীর উদ্যোগে ৭৩ জনকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান

রহিম হৃদয়, খাগড়াছড়ি প্রতিনিধি : খাগড়াছড়ির লক্ষ্মীছড়ি উপজেলায় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেছে বাংলাদেশ সেনাবাহিনী।

রোববার ২৯ নভেম্বর ২০২৬ লক্ষ্মীছড়ি জোনের উদ্যোগে উপজেলার লক্ষ্মীছড়ি বাজার এলাকায় এ চিকিৎসাসেবা কার্যক্রম পরিচালনা করা হয়।

লক্ষ্মীছড়ি সেনা জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল খান সজিবুল ইসলাম এর নির্দেশনায়
আয়োজিত এ কার্যক্রমে জোনের মেডিকেল অফিসার আরএমও স্থানীয় ও দুর্গম পাহাড়ি এলাকার মোট ৭৩ জন রোগীকে বিনামূল্যে চিকিৎসাসেবা প্রদান করেন। এ সময় রোগীদের প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেওয়ার পাশাপাশি স্বাস্থ্যবিষয়ক সচেতনতা সৃষ্টি এবং বিনামূল্যে প্রয়োজনীয় ওষুধ সরবরাহ করা হয়।

দুর্গম যোগাযোগব্যবস্থা ও পর্যাপ্ত চিকিৎসাসেবার সীমাবদ্ধতার কারণে লক্ষ্মীছড়ি উপজেলার অনেক মানুষ প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হন। এমন পরিস্থিতিতে সেনাবাহিনীর এ মানবিক উদ্যোগ স্থানীয় অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের জন্য স্বস্তি বয়ে এনেছে।

এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য অঞ্চলের মানুষের পাশে দাঁড়ানোর পাশাপাশি স্থানীয় জনগণের সঙ্গে পারস্পরিক আস্থা, সম্প্রীতি ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছে।

স্থানীয়দের স্বাস্থ্যসেবা নিশ্চিত করা এবং জনকল্যাণে এ ধরনের মানবিক কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা আশাবাদ ব্যক্ত করেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা