রবিবার | নভেম্বর ২৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশসিলেট বিশ্বনাথের তিন ইউনিয়ন থেকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতা গ্রেপ্তার

বিশ্বনাথের তিন ইউনিয়ন থেকে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগের ৩ নেতা গ্রেপ্তার

বিশ্বনাথ সিলেট থেকে মশিউর রহমান : সিলেটের বিশ্বনাথে বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা একটি মামলায় কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের তিন নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২৮ নভেম্বর) দিবাগত রাতে ও রবিবার (২৯ নভেম্বর) ভোরে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নিজ নিজ বাড়ি থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

​গ্রেপ্তার তিনজন হলেন বিশ্বনাথ উপজেলা আওয়ামী লীগের সদস্য ও খাজাঞ্চী ইউনিয়নের হোসেনপুর গ্রামের মৃত একেএম হারিছ মিয়ার ছেলে কবির আহমেদ কুব্বার (৬৮), দৌলতপুর ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ও দক্ষিণ দশপাইকা গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে আকবর আলী (৬৬) এবং অলংকারী ইউনিয়নের ৬ নম্বার ওয়ার্ড আওয়ামী লীগের সহসভাপতি ও বেতসান্দি গ্রামের মৃত ইছহাক আলীর ছেলে মো. গিয়াস উদ্দিন (৬০)।

থানা ​পুলিশ সূত্রে জানায়, চলতি বছরের ২১ আগস্ট বিশ্বনাথ থানায় বিশেষ ক্ষমতা আইনে দায়ের করা মামলায় (মামলা নং-১৭) তাদের গ্রেপ্তার দেখানো হয়েছে।

​গ্রেপ্তারের সত্যতা নিশ্চিত করেছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গাজী মাহবুবুর রহমান। তিনি জানান, আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা