পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের ভান্ডারিয়ায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) এবং থানা পুলিশের যৌথ অভিযানে ৪০৫ পিস ইয়াবা ট্যাবলেটসহ মওদুদ আহমেদ (৪১) ওরফে শহীদ সরদারকে গ্রেফতার করেছে। সোমবার (৮ জুন) রাতে উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের মধ্য মেদিরাবাদ গ্রাম থেকে তাকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত মওদুদ (শহীদ সরদার) মধ্য মেদিরাবাদ গ্রামের মৃত মনসুর আলীর পুত্র।
ভান্ডারিয়া থানা সূএে জানা যায়, গোপন সূত্রের ভিত্তিতে পিরোজপুরের জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও থানার যৌথ টিম মধ্য মেদিরাবাদ গ্রামের হরিদাসের বসতবাড়ির সামনে অভিযান পরিচালনা করে সন্দেহজনক হিসেবে মওদুদকে আটক করে দেহ তল্লাশি করে ৪০৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। তার বিরুদ্ধে একটি ডাকাতি মামলা রয়েছে।
ভান্ডারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) দেওয়ান জগলুল হাসান জানান, উদ্ধারকৃত ইয়াবার ঘটনায় গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা প্রক্রিয়াদিন। মাদক নির্মূলে আইনশৃঙ্খলা বাহিনীর অভিযান অব্যাহত থাকবে।
