এস,এম সিপার,পিরোজপুর প্রতিনিধি: দুঃসময়ের সহযোদ্ধাদের স্মরনকরে উপজেলা ছাত্রদলের আহবায়কের আবেগঘন আর্তনাদ।জেলাজুড়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল।
পিরোজপুরের নাজিরপুর উপজেলা ছাত্রদলের আহ্বায়ক ও স্হানীয়দের জনপ্রিয় শিক্ষক এইচ এম শামীম হাসান সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে আবেগঘন স্ট্যাটাসে সংগঠনের দুর্দিনের ত্যাগী কর্মীদের উদ্দেশ্যে বলেন,ক্ষমা করে দিস ভাই, তোদের জন্য কিছুই করতে পারিনি।
তিনি ফেসবুক স্ট্যাটাসে উল্লেখ করেন, গতপাঁচ বছর আগে যারা ছাত্রদলের কঠিন সময়ে মাঠে থেকে আন্দোলন-সংগ্রাম করেছে, তারাই ছিলেন সংগঠনের প্রকৃত কর্মী। আওয়ামীলীগ সরকারের সেই আমলে প্রতিদিন সহকর্মীদের সঙ্গে রাস্তাঘাটে, মাঠে ময়দানে,চোরাগুপ্ত মিছিল শেষে পুলিশের ভয়ে উপজেলা সদর থেকে পালিয়ে গ্রামের চা দোকানে বসে চা খেতে খেতে আন্দোলনের পরিকল্পনার পাশাপাশি আগামীতে দল খমতায় এলে ত্যাগীদের ভাগ্য উন্নয়নে বিভিন্ন উদ্যোগ নেওয়ার প্রতিশ্রুতিও দেওয়া হয়েছিল। কিন্তু বর্তমানে বিএনপি সরকার ক্ষমতায় থাকলেও তিনি সেই প্রতিশ্রুতির নূন্যতম পূরন করতে পারেননি বলে আক্ষেপ প্রকাশ করেন।
আহ্বায়ক আরও বলেন, তোমাদের সকলের কাছে আমি ঋণী, সংগঠনের জন্য মামলা- হামলা,জেল জেলুমসহ বহুকিছু ত্যাগ করেছো। কিন্তু আজও তোমাদের জন্য কিছু করতে পারিনি। আমাকে ক্ষমা করে দিও, আমার ওপর রাগ করিও না, অভিশাপও দিও না।
তিনি পূরানো সেই দিনগুলির কথা মনে করে বলেন,বর্তমানে মানসিক প্রশান্তিতেই শুধু দিন কাটাই তবে আগের তুলনায় এখন বাহিরে কম বের হই, কারন ত্যাগী কর্মীদের কষ্ট ও সংগ্রামের কথা শুনলে তা সহ্য করতে পারি না।
পরিশেষে তিনি সকল কর্মীর সফলতা ও কল্যাণ কামনা করে মহান আল্লাহর কাছে দোয়া কামনা করে।
