স্টাফ রিপোর্টার : গত ১০/০৬/২০২৬ইং তারিখ বেলা ১২:৫০ মিঃ রোজ বুধবার বিএনপির পুরানা পল্টন কেন্দ্রীয় কার্যালয়ের অফিসে ৪র্থ তলা কনফারেন্স রুমে সৈয়দ আবেদীন প্রিন্স এর নেতৃত্বে মোঃ রাসেল মিয়া, মোঃ আমির হোসেন (শামীম), জাহাঙ্গীর আলম, শাহীন আলম সাকিব ও মোঃ হোসাইন চৌধুরী সহ অন্যান্য ত্যাগী নেতা কর্মীদের উপস্থিত একটি সংক্ষিপ্ত প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। এবং প্রধানমন্ত্রী ও মহা-সচিব এর নিকটে স্মারকলিপি প্রদান করা হয়।
প্রকাশ থাকে যে, যুব দলের মাঠ পর্যায়ের ত্যাগী নেতা ও কর্মী জীবন বাজি রেখে মিছিল-মিটিং, সভা -সেমিনার ও পুলিশি ব্যারিকেট এর মধ্যে জেল-জুলুম হুলিয়া মাথায় নিয়ে আন্দোলনে ঝাপিয়ে পরেছিলো। এই আন্দোলন করতে গিয়ে হামলা ও মামলা শারিরীক ভাবে আহত, পঙ্গু ও নিহত মধ্যেও কর্মসূচির পরেও যুবদলের পূর্ণাঙ্গ ১৫১ কমিটি স্থান না পাওয়ায় আমরা মর্মাহত হয়েছি। দুঃখ ভারাক্রান্ত হৃদয় নিয়ে মাননীয় প্রধান মন্ত্রীর নিকট ও মহা-সচিব এর নিকট আকুল আবেদন, সকল তথ্য উপাতথ্য যাচাই বাছাই করিয়া পূর্ণাঙ্গ কমিটিতে স্থান পাওয়ার জন্য দেশ ও দলের সাংগঠনিক ভাবে শক্তিশালী করার জণ্য দেশ গঠনের লক্ষ্যে কমিটিতে অন্তর্ভূক্তি প্রয়োজন রহিয়াছে। এখন দেখা যায় নতুন সূর্য এর আবির্ভাব ঘটিয়াছে, তাহারা সবাই কাল মেঘ দ্বারা পরিবেষ্টিত তাহারা গত ১৭ বছরের আন্দোলন সংগ্রামে না থাকার পরেও কোন ক্ষমতার বলে লেজুর বৃত্তি ভাবে এই পূর্ণাঙ্গ কমিটি স্থান করে নিয়েছে।
৫৮
