বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কিশোরগঞ্জে কাঁঠাল নিয়ে বিরোধে ছেলে ও পুত্রবধুর মারধরের বৃদ্ধের মৃত্যু

কিশোরগঞ্জে কাঁঠাল নিয়ে বিরোধে ছেলে ও পুত্রবধুর মারধরের বৃদ্ধের মৃত্যু

 

মোঃ মিজানুর রহমান
কিশোরগঞ্জ প্রতিনিধি

কিশোরগঞ্জে ছেলে ও পুত্রবধূর মারধরে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে অভিযোগ উঠেছে।

বুধবার ১৭ জুন রাতে সদর উপজেলার চৌধুরীহাটি এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম আব্দুর রাজ্জাক (৬০)। ঘটনার পর থেকেই অভিযুক্ত ছেলে ও তার স্ত্রী পলাতক বলে জানিয়েছে পুলিশ।

কিশোরগঞ্জ সদর মডেল থানার ওসি মো. আবুল কালাম ভুঁইয়া জানালেন, বাড়ির গাছের কাঁঠাল নিয়ে বুধবার সন্ধ্যায় রাজ্জাকের সঙ্গে তার ছেলে আলম মিয়া ও পুত্রবধূর কথাকাটাকাটি হয়। পরে তাকে ঘরের মেঝেতে ফেলে কিল-ঘুষি দেন আলম ও তার স্ত্রী। এতে অসুস্থ হয়ে পড়েন রাজ্জাক।

স্থানীয়রা কিশোরগঞ্জ ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা