এস,এম সিপার, পিরোজপুর প্রতিনিধি: হয় মাদক ছাড়ুন, নয় পিরোজপুর ছাড়ুন” স্লোগানকে সামনে রেখে পিরোজপুরে মাদক বিরোধী রেলি ও লিফলেট বিতরন কর্মসূচী অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১৯ জুন) বিকেলে পিরোজপুর জেলা বাসমিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আলী আহমেদ রাজিব এর নেতৃত্বে পিরোজপুর শহরের
সিও অফিস মোড় থেকে মাদক বিরোধী রেলিটি শুরু হয়ে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিন করে।
রেলিতে মাদক বিরোধী স্লোগান এর পাশাপাশি
পথে পথে মাদক বিরোধী লিফলেটও বিতরন করা হয়।
জেলা বাসমিনিবাস কোচ ও মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের সাধারন সম্পাদক আলী আহমেদ রাজিব বলেন, পিরোজপুর জেলাকে মাদকমুক্ত করতে দীর্ঘ দিন ধরে আমরা বিভিন্ন কার্যক্রম পরিচালনা করে আসছি। এরই ধারাবাহিকতায় আজ “হয় মাদক ছাড়ুন, না হয় পিরোজপুর ছাড়ুন” স্লোগানকে সামনে রেখে মাদকবিরোধী রেলি ও লিফলেট বিতরন করেছি।
সমাজের সর্বস্হরের জনসাধারনকে মাদক বিরোধী কার্যক্রমে অংশগ্রহনের আহবান
জানাই। আমাদের এ কার্যক্রম অব্যাহত থাকবে।
