পটুয়াখালী থেকে ফিরোজ আহমেদঃ ২৬’ জূন ২০২৬ খ্রিস্টাব্দ শুক্রবার সকালে পটুয়াখালীতে
আন্তর্জাতিক মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচারবিরোধী দিবস ২০২৬ উপলক্ষ্যে রেলি, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ এবং বৃক্ষরোপণ কর্মসূচি পালিত হয়।
জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর পটুয়াখালীর উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ডঃ মোহাম্মাদ শহীদ হোসেন চৌধুরী।
মুল বক্তব্য রাখেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ আলী হায়দার রাসেল।
এছাড়াও বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মোঃ তারেক হাওলাদার ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মাসুদ উল আলম, এবি পার্টির ভাইস-চেয়ারম্যান মেজর (অবঃ)ডাঃ
ওহাব মিনার, জেলা পাবলিক লাইব্রেরির সিনিয়র লাইব্রেরিয়ান মোঃ সাইদুর রহমান, জুবিলী স্কুলের স্কাউটিং শিক্ষক মাহফুজুর রহমান ও মাদক নিরাময় কেন্দ্রের পরিচালক মেহেদী হাসান শিবলী বক্তব্য রাখেন।
মাদক আসক্তি থেকে মুক্তি পেয়ে অনুভুতি ব্যক্ত করেন তৌফিক হোসেন সহ স্কুল শিক্ষার্থী।
নেশাকে না বলুন এবং মাদক দ্রব্যের অপব্যবহার রোধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠান শেষে বিভিন্ন প্রতিযোগিতায় অংশগ্রহণকারী বিজয়ীদের মাঝে পুরস্কার তুলে দেন জেলা প্রশাসক মহোদয়। এবং সব শেষে এই দিবস উপলক্ষে বৃক্ষ রোপন করেন ডি সি স্কয়ারের চারদিকে।
