শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ চট্টগ্রাম কাস্টমসের অকশন শেডে আগুন, তদন্তের জন্য ছয় সদস্যের কমিটি গঠন

চট্টগ্রাম কাস্টমসের অকশন শেডে আগুন, তদন্তের জন্য ছয় সদস্যের কমিটি গঠন

রকসী সিকদার, চট্টগ্রাম প্রতিনিধি: চট্টগ্রাম কাস্টমসের (অকশন) নিলাম গোলার শেডে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল বৃহস্পতিবার (২৫জুন) সকাল পৌনে নয়টার সময় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।খবর পাওয়ার সাথে সাথে বন্দর ফায়ার সার্ভিসের ইউনিট ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রায় এক ঘন্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।অগ্নিকাণ্ডে ক্ষয়ক্ষতির পরিমান, অগ্নিকাণ্ডের কারণ উদঘাটনের জন্য চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষ ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে।

এবিষয়ে চট্টগ্রাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মো.আনোয়ার হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন কাস্টমসের অকশন শেডে অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সাথে সাথে ফায়ার সার্ভিসের একটি টিম ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।এই অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বলা যাবে।

এবিষয়ে চট্টগ্রাম কাস্টমসের সহকারী কমিশনার শরীফ মোহাম্মদ আল আমিন বলেন, আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত সাপেক্ষে বাহির করার জন্য একটি ছয় সদস্যের তদন্ত কমিটির গঠন করা হয়েছে। কমিটিকে আগামী তিনের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।

চট্টগ্রাম কাস্টমসের যুগ্ম কমিশনার সৈয়দ মোকাদ্দেস হোসনকে আহ্বায়ক এবং সহকারী রাজস্ব কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলমকে সদস্য সচিব করে গঠন করা কমিটির অন্য সদস্যরা হলেন,সহকারী কমিশনার মো. রাসেল আহমেদ, রাজস্ব কর্মকর্তা মো. তানবীন ইসলাম, চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষের একজন প্রতিনিধি এবং চট্টগ্রাম ফায়ার সার্ভিসের মনোনীত একজন প্রতিনিধি।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা