পিরোজপুর প্রতিনিধি: পিরোজপুরের নাজিরপুরউপজেলার প্রাচীনতম বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের নাম প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে পরিবর্তনের অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।
পিরোজপুরের নাজিরপুর উপজেলার প্রাচিনতম উচ্চ মাধ্যমিক বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান নাজিরপুর কলেজ এর নাম পরিবর্তন করে
প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নামে পরিবর্তনের অনুমতি দিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।সোমবার(২৯জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ থেকে জারি করা পৃথক অফিস আদেশে এই অনুমোদন দেওয়া হয়।
অফিস আদেশ অনুযায়ী, পিরোজপুরের নাজিরপুর উপজেলার নাজিরপুর কলেজের নতুন নাম হবে ‘শহীদ জিয়া কলেজ, নাজিরপুর, পিরোজপুর’।শিক্ষা মন্ত্রালয়ের সিনিয়র সহকারী সচিব মনজুরুল আলম স্বাক্ষরিত এক সরকারি প্রজ্ঞাপনে এই তথ্য নিশ্চিত করা হয়।
স্হানীয় সূএে জানা যায়, দীর্ঘদিন পর কলেজের নাম পরিবর্তন করে সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের নামে কলেজের নামকরন করায় উপজেলার সর্বস্হরের নেতাকর্মী, শিক্ষার্থী, অভিভাবক এবং জনসাধারণের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা ও আনন্দ লক্ষ্য করা গেছে।
