শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ মির্জাপুর বংশাই নদীতে ভাসমান লাশ

মির্জাপুর বংশাই নদীতে ভাসমান লাশ

মনোয়ার হোসেন সোহেল, ঘাটাইল (টাঙ্গাইল) প্রতিনিধিঃ সোমবার (৬ জুলাই) দুপুর পৌনে তিনটার দিকে টাঙ্গাইলের মির্জাপুর উপজেলা সদরের বংশাই নদীর ওপর নির্মিত ‘আলহাজ্ব একাব্বর হোসেন ব্রিজের নিচে লাশটি ভেসে থাকতে দেখেন স্থানীয়রা।

​প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, দুপুরে ব্রিজের নিচ দিয়ে লাশটি ভেসে যেতে দেখে এলাকাবাসী ভিড় জমান। লাশের চারপাশে কাকের আনাগোনা দেখে বিষয়টি স্থানীয়দের নজরে আসে। ধারণা করা হচ্ছে, লাশটি কোনো মধ্যবয়সী পুরুষ ব্যক্তির। উজান থেকে স্রোতে ভেসে আসা লাশটি অন্তত এক বা দুদিন আগে হত্যার পর নদীতে ফেলে দেওয়া হয়েছে বলে স্থানীয়রা ধারণা করছেন। পানিতে পচে ফুলে ওঠায় লাশটি ভেসে উঠেছে।

​ঘটনার খবর ছড়িয়ে পড়লে স্থানীয়দের মাঝে আতঙ্ক ও চাঞ্চল্য সৃষ্টি হয়। অনেকে ধারণা করছেন, কোনো দুর্বৃত্ত অন্য কোথাও হত্যার পর আলামত নষ্ট করতে লাশটি নদীতে ফেলে দিয়েছে।

​এ বিষয়ে মির্জাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন জানান, বিষয়টি সম্পর্কে আমরা অবগত হয়েছি। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা গ্রহণ করবে। লাশের পরিচয় শনাক্ত এবং ঘটনার রহস্য উদঘাটনে পুলিশের তৎপরতা শুরু হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা