শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সিরাজগঞ্জে বজ্রপাতে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জে বজ্রপাতে শিশুর মৃত্যু

সিরাজগঞ্জ প্রতিনিধিঃ সিরাজগঞ্জ রায়গঞ্জে বজ্রপাতে রিয়াদ (১১) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৯ জুলাই) সকালে বাড়ির পাশের একটি পুকুরে মাছ ধরতে গিয়ে এ ঘটনা ঘটে।

নিহত রিয়াদ উপজেলার পাঙ্গাসী ইউনিয়নের বৈকুন্ঠপুর গ্রামের সাইদুল ইসলামের ছেলে এবং স্থানীয় বৈকুণ্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির ছাত্র।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে বাড়ির পাশে বৃষ্টিতে ভিজে পুকুরে মাছ ধরছিল রিয়াদ। এসময় আকাশে বজ্রপাতে তার মৃত্যু হয়। পরে পরিবারের লোকজন তাকে বাড়িতে নিয়ে যান।

রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসানুজ্জামান বলেন, বজ্রপাতে এক শিক্ষার্থীর মৃত্যুর খবর পেয়েছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

 

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা