শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ রাজধানী উত্তরায় মেট্রো স্টেশন এলাকায় অবৈধ স্থাপন গুঁড়িয়ে দেয় রাজউক

রাজধানী উত্তরায় মেট্রো স্টেশন এলাকায় অবৈধ স্থাপন গুঁড়িয়ে দেয় রাজউক

স্টাফ রিপোর্টার : রাজধানীর উত্তরায় মেট্রো স্টেশন সংলগ্ন এলাকায় রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের রাজউক জমিতে গড়ে ওঠা ভাসমান স্থাপনা ও ভবনের নকশাবহির্ভূত অংশ উচ্ছেদে এক বিশেষ অভিযান পরিচালিত হয়েছে।

বৃহস্পতিবার দুপুর ১২টা থেকে শুরু হওয়া এই অভিযানে নেতৃত্ব দেন রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সবুজ হাসান।অভিযান চলাকালীন সময়ে মেট্রো স্টেশন এলাকার একটি ভবনের উভয় পাশে নকশার বাইরে বর্ধিত করে তৈরি করা বিভিন্ন অবৈধ অংশ বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দেওয়া হয়। সেই সাথে রাজউকের সম্পত্তি দখল করে গড়ে ওঠা চারপাশের অস্থায়ী ভাসমান দোকান ও স্থাপনাগুলো পুরোপুরি অবমুক্ত করা হয়।অভিযান শেষে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সবুজ হাসান সংবাদমাধ্যমকে জানান, ভবনটির উভয় পাশে রাজউকের অনুমোদিত নকশার ব্যত্যয় ঘটিয়ে অবৈধভাবে অতিরিক্ত অংশ নির্মাণ করা হয়েছিল। জনস্বার্থে এবং নগরীর শৃঙ্খলা বজায় রাখতে এই নকশাবহির্ভূত অংশগুলো ভেঙে দেওয়া হয়েছে। একই সাথে তিনি হুঁশিয়ারি দিয়ে বলেন, অবৈধ দখলের বিরুদ্ধে রাজউকের এই মোবাইল কোর্ট বা ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম আগামীতেও অব্যাহত থাকবে।
উচ্ছেদ অভিযানে রাজউকের অন্যান্য ঊর্ধ্বতন কর্মকর্তা উপস্থিত ছিলেন রাজউক স্টেট উপ-পরিচালক আসাদ বিশ্বাস অথরাইজড অফিসার মেহেদী হাসান এবং পরিদর্শক ইমন সহ রাজউকের সংশ্লিষ্ট কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে অভিযানে পর্যাপ্ত পুলিশ সদস্য উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা