শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ পোরশায় দেশ গড়ার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির পথযাত্রা অনুষ্ঠিত

পোরশায় দেশ গড়ার লক্ষ্যে জাতীয় নাগরিক পার্টির পথযাত্রা অনুষ্ঠিত

এম এ মান্নান, পোরশা নওগাঁ প্রতিনিধি
নওগাঁর পোরশায় দেশ গড়ার প্রত্যয় নিয়ে পথযাত্রা কর্মসূচি পালন করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। কর্মসূচিতে দলটির নেতাকর্মী ও সমর্থকরা অংশ নিয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন এবং জনসাধারণের কাছে তাদের রাজনৈতিক অঙ্গীকার ও ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরেন।
পথযাত্রাটি১২ জুলাই বিকাল ৪ টায় পোরশা উপজেলার সারাইগাছি শহীদ মিনার চত্বরে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুখ্য সমন্বয় নাসির উদ্দিন পাটোয়ারী।এ সময় নেতৃবৃন্দ বলেন, বৈষম্যহীন, দুর্নীতিমুক্ত ও গণমুখী রাষ্ট্র গঠনের লক্ষ্যেই তাদের এই কর্মসূচি। জনগণের অধিকার প্রতিষ্ঠা, সুশাসন নিশ্চিত করা এবং তরুণদের অংশগ্রহণে নতুন বাংলাদেশ গড়ার আহ্বান জানান তারা।
পথযাত্রায় অংশ নেওয়া নেতারা আরও বলেন, দেশের উন্নয়ন ও জনগণের কল্যাণে সকল শ্রেণি-পেশার মানুষকে সঙ্গে নিয়ে কাজ করতে চায় জাতীয় নাগরিক পার্টি। কর্মসূচি শেষে শান্তিপূর্ণভাবে পথযাত্রার সমাপ্তি ঘোষণা করা হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা