মো.মোক্তার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : স-পরিবার নিয়ে মাহমুদুল হাসান আরমান(৪০) নামে পাসপোর্ট-ধারি জাপান প্রবাসী জাপানের উদ্দেশ্যে কুমিল্লার ফেনী থেকে ঢাকা শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রওনা হয়।পথিমধ্যে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকায় গত বুধবার (৮জুলাই) রাত সাড়ে ৯ টার দিকে দুর্ধর্ষ ডাকাত দল অত্যাধুনিক অস্ত্র নিয়ে হানা দিয়ে এলোপাথাড়ি ভাবে পিটিয়ে জাপান প্রবাসী স-পরিবারের ভিসা সহ পাসপোর্ট, মোবাইল সেট, স্বর্ণালংকার ও নগদ টাকা সহ ত্রিশ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় মামলা হলে পুলিশের একটি আভিজনিক দল অভিযান চালিয়ে ৮ ভরিস্বর্ণালংকার বিভিন্ন ব্যাগ ও একটি শর্টগান উদ্ধার করে ৫ ডাকাতকে গ্রেফতার করে আজ সোমবার (১৩জুলাই) পুলিশের পুলিশ সুপারের কার্যালয়ের সামনে সাংবাদিক সম্মেলনে তথ্য জানান।
উল্লেখ্য, উপজেলার পিরোজপুর ইউপির ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা টোল প্লাজা এলাকার চেক পয়েন্টে সন্নিকটে দুর্ধর্ষ একদল ডাকাত হ্যাজার লাইট ব্যবহার করে জাপান প্রবাসী মাহমুদুল হাসান আরমান, তার বাবা মুক্তিযোদ্ধা আব্দুস সোবহান সহ সপরিবারে রাজধানী ঢাকার শাহজাল আন্তর্জাতিক বিমানবন্দরের রওনা হওয়া মাইক্রোবাস টিকে সিগনাল দেয়। এ সময় ডাকাত দল হানা দিয়ে আইফোন ১৬ প্রো-ম্যাক্সস সহ ৩ টি অত্যাধুনিক মোবাইল সেট, ১৫ ভরি স্বর্ণালংকার ও নগদ ৩০ হাজার টাকা, জাপানি ভিসা সম্মিলিত সকল পাসপোর্ট সহ ৩০ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায়। এ ঘটনায় রাতেই সোনারগাঁও থানায় অভিযোগ দায়ের করে।
