কুমিল্লা মনোহরগঞ্জ প্রতিনিধি : সদ্য প্রকাশিত প্রাথমিক বৃত্তি পরীক্ষায় ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছে কুমিল্লার মনোহরগঞ্জের আল নাহিয়ান তানিম। উপজেলার নরহরিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে এবারের বৃত্তি পরীক্ষায় সে এ সাফল্য অর্জন করে। সে ঐ বিদ্যালয়ের পঞ্চম শ্রেণির শিক্ষার্থী। তানিমের বাবা তোফাজ্জল হোসেন চাকুরিজীবী এবং মাতা আসমা আক্তার গৃহিনী। ১২ জুলাই (রোববার) ফলাফল প্রকাশের পর আল নাহিয়ান তানিম এ সাফল্যের জন্য শিক্ষক ও বাবা মায়ের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। নিজের অনুভূতি প্রকাশ করতে গিয়ে তানিম বলেন আমার এই সাফল্যের পেছনে শিক্ষক এবং বাবা-মায়ের অবদান সবচেয়ে বেশি। শিক্ষকদের সঠিক দিকনির্দেশনা ও মা বাবার নজরদারি আমাকে এই সাফল্য এনে দিয়েছে। তানিম এর শিক্ষক, পিতা মাতা ও সহপাঠিরাও এমন সাফল্যের জন্য তাকে ধন্যবাদ জানান। আগামীর পথচলায় সে সকলের দোয়া প্রার্থী।
