বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ খেলা অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে টেস্ট সেঞ্চুরির কীর্তি গড়েছেন তানজিদ

অস্ট্রেলিয়ার বিপক্ষে বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথম ব্যাটার হিসেবে টেস্ট সেঞ্চুরির কীর্তি গড়েছেন তানজিদ

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথম বাংলাদেশি ব্যাটার হিসেবে টেস্ট সেঞ্চুরির কীর্তি গড়েছেন তানজিদ হাসান। ডারউইন টেস্টের দ্বিতীয় দিনে ১৮৮ বলে ৮ চার ও ১ ছয়ে ক্যারিয়ারের প্রথম শতক হাঁকান তিনি। নাথান লায়নের বলটি লং অফ দিয়ে মেরে সিঙ্গেল নিয়ে ক্রিজের মাঝেই সেঞ্চুরির আনন্দে মাতেন তানজিদ। বোলিং এন্ডে পৌঁছে হেলমেট খুলে উদযাপন করেন মাত্র দুই টেস্ট ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি।

তানজিদের চার বল আগে সিঙ্গেল নিয়ে ৭৪ বলে ফিফটির দেখা পান অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তানজিদের সঙ্গে অধিনায়কের জুটিও একশ ছোঁয়ার পথে। এর আগে তানজিদ ব্যাকফুটে গিয়ে ব্যাকওয়ার্ড পয়েন্ট দিয়ে বল সীমানাছাড়া করে বাংলাদেশকে প্রথম ইনিংসে দুইশ এনে দেন। একই সঙ্গে অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম ইনিংসে লিডও পায় সফরকারীরা। ডারউইন টেস্টের ছড়ি এখনও বাংলাদেশের হাতে। ২ উইকেটে তাদের সংগ্রহ ২৩০ রান।

এর আগে প্রথম সেশন শেষে ৭৪ রানে অপরাজিত ছিলেন তানজিদ। তার সঙ্গে ২৮ রানে অপরাজিত ছিলেন নাজমুল হোসেন শান্ত। দ্বিতীয় দিন লাঞ্চে যাওয়ার আগে বাংলাদেশের সংগ্রহ দাঁড়ায় ২ উইকেটে ১৮১ রান। প্রথম ইনিংসে তারা ১৭ রানে পিছিয়ে ছিল। লাঞ্চের আগে এদিন ১ উইকেট হারিয়ে ৮৫ রান করে সফরকারীরা।

১ উইকেটে ৯৬ রানে শুক্রবার ডারউইন টেস্টের দ্বিতীয় দিনে খেলতে নেমেছিল বাংলাদেশ। ১৯৮ রানে অস্ট্রেলিয়ার প্রথম ইনিংস গুটিয়ে দেওয়ার পর দ্বিতীয় উইকেটে তানজিদ ও মুমিনুল হকের ১০২ রানের জুটিতে শক্ত জবাব দিয়েছে তারা। মুমিনুল ৪৯ রানে থেমেছেন। আর ১০২ বলে পঞ্চাশ ছোঁন তানজিদ।

জশ হ্যাজলউডের ফুলার ও অফসাইডের একটু বাইরের বল মুমিনুলের ব্যাটের পাশে লেগে অ্যালেক্স ক্যারির গ্লাভসে ধরা পড়ে। ৯৫ বলে ৮ চারে ৪৯ রানে থামেন মুমিনুল। শতক ছাড়ানোর পর জুটি ভেঙে গেল। দলীয় ৩৬ রানে সাদমানের বিদায়ের পর বাংলাদেশ ১৩৮ রানে দ্বিতীয় উইকেট হারায়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা