মো: আব্দুল জব্বার, ফুলবাড়িয়া (ময়মনসিংহ) প্রতিনিধি : ময়মনসিংহের ফুলবাড়ীয়ায় জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। রবিবার (১৬ আগস্ট) উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ-৬ আসনের জাতীয় সংসদ সদস্য মুঃ কামরুল হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ফুলবাড়িয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা শহীদুল ইসলাম সোহাগ’র পক্ষে সহকারী কমিশনার (ভূমি) শেখ তাকী তাজওয়ার। এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা সিনিয়র মৎস্য অফিসার ফরিদুল ইসলাম।
আরও বক্তব্য রাখেন ফুলবাড়ীয়া পৌর বিএনপি’র আহ্বায়ক একেএম শমসের আলী, জেলা জামায়াতের সহকারী সেক্রেটারী মাহবুবুর রহমান ফরাজী, ফুলবাড়ীয়া উপজেলা বিএনপি’র সাবেক সাধারণ সম্পাদক এবি সিদ্দিক, আশিকুর রহমান, উপজেলা জামায়াতের ভারপ্রাপ্ত আমীর মো: আলাউদ্দিন সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
আলোচনা সভা শেষে সফল মৎস্য চাষি ও সংশ্লিষ্টদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্য কর্মকর্তা, মৎস্যচাষী, জনপ্রতিনিধি, সাংবাদিকসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।
উপজেলা পরিষদ চত্বর হতে এর আগে বর্ণাঢ্য র্যালি বের হয়ে উপজেলা চত্বর হয়ে আবারও উপজেলা পরিষদে শেষ হয়। এরপর উপজেলা পরিষদের পুকুরে পোনা মাছ অবমুক্ত করেন অতিথিবৃন্দ।
