মো.মোক্তার হোসেন ,সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় পুলিশ সুপার মোহাম্মদ মিজানুর রহমান মুন্সী মহোদয়ের নির্দেশনায় পুলিশ তথ্যপ্রযুক্তির মাধ্যমে একাধিক মামলার আসামি মো.জাবেদ(২৭) ও মো.আসিফ(২৪) নামে দুর্ধর্ষ দুই ডাকাতকে গ্রেফতার করতে সক্ষম হয়।
আজ সোমবার (১৭আগস্ট) সকালের দিকে গ্রেফতারকৃত দুই দুর্ধর্ষ ডাকাতকে পুলিশি পাহারায় আদালতে প্রেরণ করে।
অভিযানে অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস) জনাব তারেক আল মেহেদী মহোদয় এর সার্বিক তত্বাবধানে অতিরিক্ত পুলিশ সুপার “খ” সার্কেল জনাব দীপংকর ঘোষ মহোদয়ের তদারকি ও সোনারগাঁও থানার পুলিশ পরির্দশক(তদন্ত) মোঃ আনোয়ার হোসেনের নেতৃত্বে পুলিশের একটি চৌকস আভিযানিক দল তথ্য প্রযুক্তির সহায়তায় উপজেলার তালতলা নয়াপুর এলাকা থেকে গ্রেফতার করে। গ্রেফতারকৃতদ্বয় দুর্ধর্ষ ডাকাত মোঃ জাবেদ জেলার বন্দর থানার চাঁদপুর ছোট বাগ এলাকার মোখলেছ মিয়ার ছেলে ও মোঃ আসিফ একই জেলার সোনারগাঁও উপজেলার নলাটি গ্রামের মোস্তফার ছেলে বলে জানা যায়। মাতা- মর্জিনা বেগাম সাং ললাটি, থানা- সোনারগা, ধৃত আসামীদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় ডাকাতি সহ একাধিক মামলা রযেছে।
