ভালুকা প্রতিনিধিঃ ময়মনসিংহের ভালুকায় কয়েকদিন ধরে ঘন ঘন লোডশেডিংয়ে চরম ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ। প্রচণ্ড গরমের মধ্যে বারবার বিদ্যুৎ চলে যাওয়ায় দুর্বিষহ হয়ে উঠেছে জনজীবন। এতে ব্যাহত হচ্ছে শিক্ষা কার্যক্রম, ব্যবসা-বাণিজ্য এবং শিল্প উৎপাদনও।
এ বিষয়ে ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর সিনিয়র জেনারেল ম্যানেজার আকমল হোসেন বলেন, “ভালুকায় চাহিদার তুলনায় কম বিদ্যুৎ বরাদ্দ পাওয়া যাচ্ছে। এ কারণে বাধ্য হয়ে লোডশেডিং করতে হচ্ছে।”
এদিকে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের চলমান জ্বালানি সংকটের কারণে বিদ্যুৎ উৎপাদনে প্রভাব পড়েছে। ফলে জাতীয় গ্রিডে বিদ্যুতের সরবরাহ কমে যাওয়ায় চাহিদা অনুযায়ী বরাদ্দ দেওয়া সম্ভব হচ্ছে না। এরই প্রভাব পড়েছে ভালুকাসহ দেশের বিভিন্ন এলাকায়।
স্থানীয় বাসিন্দারা দ্রুত বিদ্যুৎ পরিস্থিতির উন্নয়ন এবং লোডশেডিং কমিয়ে আনার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কার্যকর পদক্ষেপ কামনা করেছেন।
১১৬
