শনিবার | অক্টোবর ৩১, ২০২৬
প্রচ্ছদ সারাদেশময়মনসিংহ ভালুকায় শারদীয় দুর্গোৎসব-পরবর্তী পূর্ণমিলনী ও শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত

ভালুকায় শারদীয় দুর্গোৎসব-পরবর্তী পূর্ণমিলনী ও শুভেচ্ছা বিনিময় সভা অনুষ্ঠিত

ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকায় শারদীয় দুর্গোৎসব-২০২৬ পরবর্তী পূর্ণমিলনী ও শুভেচ্ছা বিনিময় সভা আনন্দঘন, সৌহার্দ্যপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (৩১ অক্টোবর) বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, ভালুকা উপজেলা শাখার উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের জাতীয় সংসদ সদস্য ও জনপ্রশাসন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য জনাব ফখর উদ্দিন আহমেদ বাচ্চু।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভালুকা উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ। এ ছাড়া উপজেলার ৬৮টি পূজামণ্ডপের সভাপতি ও সাধারণ সম্পাদকসহ বিভিন্ন শ্রেণি-পেশার সনাতন ধর্মাবলম্বীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা ও সার্বিক পরিচালনার দায়িত্বে ছিল বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান কল্যাণ ফ্রন্ট, ভালুকা উপজেলা শাখা।

আয়োজকরা জানান, শারদীয় দুর্গোৎসবের আনন্দ, সম্প্রীতি ও সৌহার্দ্যের বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্যে এ পূর্ণমিলনী ও শুভেচ্ছা বিনিময় সভার আয়োজন করা হয়। পারস্পরিক শ্রদ্ধা, ভালোবাসা, সহমর্মিতা ও সাম্প্রদায়িক সম্প্রীতির মধ্য দিয়ে একটি সুন্দর, শান্তিপূর্ণ ও বৈষম্যহীন সমাজ গড়ে তোলাই এ আয়োজনের মূল প্রত্যাশা।

অনুষ্ঠান শেষে আয়োজকদের পক্ষ থেকে প্রধান অতিথি, আমন্ত্রিত অতিথি, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, ৬৮টি পূজামণ্ডপের প্রতিনিধি এবং উপস্থিত সকলের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা ও ধন্যবাদ জানানো হয়।

বক্তারা সম্প্রীতি, ঐক্য ও সৌহার্দ্যের বন্ধন অটুট রেখে সকল ধর্মের মানুষের পারস্পরিক সহযোগিতা ও সহাবস্থানের মাধ্যমে একটি সুন্দর সমাজ গঠনের প্রত্যাশা ব্যক্ত করেন।

স্লোগান ছিল—সম্প্রীতির বন্ধন অটুট থাকুক, ঐক্য ও সৌহার্দ্যের জয় হোক।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা