মোঃ মনজুর মোল্লা : রাজধানীর ধোলাইপাড় এলাকা থেকে ৫ কেজি গাঁজাসহ আরিফুল ইসলাম মারুফ (২১) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম (সিটিটিসি) ইউনিট।
সোমবার (১০ আগস্ট) দুপুর আনুমানিক সাড়ে ৩টায় সিটিটিসির একটি বিশেষ টিম অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে।
সিটিটিসি সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি দল রাজধানীর ধোলাইপাড় এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানকালে মারুফকে গ্রেফতার করা হয় এবং পরে তার হেফাজত থেকে ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে যাত্রাবাড়ী থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
৫৫
