পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি:পাঁচ বছর বয়সী শিশু আবু হুরায়রা সিদ্দিকী বাবার সাথে পুকুরে নেমে রাবারের টিউবে ভেসে বাবার কাছে সাঁতার শেখার চেষ্টা করছিল শিশুটি। এর মধ্যে বাবার মোবাইলে একটি কল আসে। সেই সময় তার বাবা মোবাইলে কথা বলতে বাবা পুকুর থেকে উঠে যান। এ মধ্যে বাবা ফিরে এসে দেখেন, তার আদরের পুত্র সেখানে নেই। এর পর পুকুর ঘাটের নিচে শিশু আবু হুরায়রার নিথরদেহ উদ্ধার করে স্হানীয়রা। (১২ আগস্ট) বুধবার দুপুরে চট্টগ্রামের বোয়ালখালী পশ্চিম সারোয়াতলী তালুকদার বাড়ির মসজিদ পুকুরে হৃদয় বিদারক মর্মান্তিক
এ ঘটনাটি ঘটে।
নিহত আবু হুরায়রা তালুকদার বাড়ির মাওলানা আবু সাঈদ সিদ্দিকীর পুত্র। সে হযরত হাসসান বিন সাবিত (রহ.) নূরানী মডেল মাদ্রাসার প্রথম শ্রেণীর
শিক্ষার্থী। শিশুটির চাচা আবদুর সবুজ বলেন, দুপুরে বাবার সাথে মসজিদ পুকুরে গোসল করতে যান।এ সময় রাবারের একটি টিউবের সাহায্যে ভেসে সাঁতার শেখার সময়ে তার বাবার মোবাইলে ১টি কল আসলে শিশুটির বাবা পুকুর থেকে উঠে ফোনে কথা বলতে যান। মোবাইলে কথা শেষে ফিরে এসে তার পুত্রকে দেখতে না পেয়ে বাবা আশে-পাশে খোঁজ করেন। ছেলে হয়তো বাড়িতে চলে গেছে, এমনটি ভেবে তিনি গোসল শেষে বাড়ি ফিরে যান। কিন্তু বাড়িতে গিয়ে তার পুত্রকে দেখা যাচ্ছে না বলে স্বজনরা জানান। পরে স্থানীয়রা পুকুরে খোঁজাখুঁজির এক পর্যায়ে পুকুর ঘাটের নিচে তার ছেলেকে উদ্ধার করে দ্রুত বোয়ালখালী উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে গেলে কতর্ব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করে।
