শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ভালুকায় পরিবার পরিকল্পনার সামগ্রী সংকট, প্রায় দুই বছর ধরে নেই জন্মনিয়ন্ত্রণ উপকরণ

ভালুকায় পরিবার পরিকল্পনার সামগ্রী সংকট, প্রায় দুই বছর ধরে নেই জন্মনিয়ন্ত্রণ উপকরণ

তমাল কান্তি সরকার, ভালুকা প্রতিনিধি: ময়মনসিংহের ভালুকা উপজেলায় পরিবার পরিকল্পনা বিভাগের বিভিন্ন জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির সামগ্রী ও ঔষুধপত্রের সংকট দেখা দিয়েছে। প্রায় দুই বছর ধরে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির প্রয়োজনীয় সামগ্রী না থাকায় সেবা নিতে আসা সাধারণ মানুষ ভোগান্তিতে পড়ছেন বলে অভিযোগ উঠেছে।

নাম প্রকাশ না করার শর্তে পরিবার কল্যাণ পরিদর্শিকা জানান, প্রায় দুই বছর ধরে জন্মনিয়ন্ত্রণ পদ্ধতির বিভিন্ন সামগ্রী সরবরাহ নেই। বিষয়টি একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হলেও এখন পর্যন্ত কার্যকর কোনো পদক্ষেপ নেওয়া হয়নি বলে তিনি দাবি করেন।

এতে পরিবার পরিকল্পনা বিভাগের মাঠপর্যায়ের কর্মীদের নিয়মিত সেবা প্রদান ব্যাহত হচ্ছে। বিশেষ করে নিম্নআয়ের ও প্রত্যন্ত এলাকার দম্পতিরা জন্মনিয়ন্ত্রণ সামগ্রী সংগ্রহ করতে গিয়ে সমস্যায় পড়ছেন।

স্থানীয়রা দ্রুত প্রয়োজনীয় জন্মনিয়ন্ত্রণ সামগ্রী ও ঔষুধ সরবরাহ নিশ্চিত করে পরিবার পরিকল্পনা সেবা স্বাভাবিক করার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
তমাল কান্তি সরকার

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা