শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ মরদেহ দেশে ফেরানোর সরকারের সংশ্লিষ্ট কতৃপক্ষের সহোযোগিতা চেয়েছেন তার স্ত্রী

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় কিশোরগঞ্জের কটিয়াদীরের রুবেল নিহত

মরদেহ দেশে ফেরানোর সরকারের সংশ্লিষ্ট কতৃপক্ষের সহোযোগিতা চেয়েছেন তার স্ত্রী

মোঃ মিজানুর রহমান, কিশোরগঞ্জ প্রতিনিধি : সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় রুবেল মিয়া (৩০) নামে এক প্রবাসী বাংলাদেশি নিহত হয়েছেন। মঙ্গলবার ১৮ আগস্ট সন্ধ্যায় দেশটির জিজান শহরে ডিউটিরত অবস্থায় একটি ট্যাংকারের চাপায় ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

নিহত রুবেল মিয়া কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার আচমিতা ইউনিয়নের মধ্যপাড়া গ্রামের মো. কাজল বেপারীর ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, পরিবারের আর্থিক সচ্ছলতা ফেরানোর আশায় মানুষের কাছ থেকে ধারদেনা করে প্রায় এক বছর আগে সৌদি আরবে পাড়ি জমান রুবেল। সেখানে ফ্রি ভিসায় বিভিন্ন প্রতিষ্ঠানে শ্রমিক হিসেবে কাজ করতেন তিনি।

নিহতের বন্ধু রুবেল আহমেদ রানা জানান, মঙ্গলবার সন্ধ্যায় জিজান শহরে ডিউটিরত ছিলেন রুবেল। এ সময় একটি ট্যাংকার তাঁকে চাপা দেয়। এতে তিনি সড়কে ছিটকে পড়ে ঘটনাস্থলেই মারা যান।

রুবেলের মৃত্যুর খবর দেশে পৌঁছালে তাঁর পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে আসে। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে ওঠে গ্রামের পরিবেশ। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তিকে হারিয়ে তাঁর স্ত্রী, এক ছেলে এবং বৃদ্ধ বাবা-মা এখন চরম অনিশ্চয়তার মুখে পড়েছেন।

নিহত রুবেল মিয়ার স্ত্রী রিমা আক্তার কান্নাজড়িত কণ্ঠে বলেন, “আমার স্বামী আর কোনোদিন ফিরে আসবেন না—এই সত্য মেনে নেওয়া আমাদের জন্য খুবই কঠিন। এখন অন্তত তাঁর মরদেহটি দ্রুত দেশে ফিরিয়ে এনে শেষবারের মতো দেখতে চাই। আপনজনদের উপস্থিতিতে তাঁকে দাফন করতে চাই।”

রুবেলের মরদেহ দ্রুত দেশে ফিরিয়ে পরিবারের কাছে হস্তান্তরের ব্যবস্থা করতে সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সহযোগিতা চেয়েছেন তাঁর স্ত্রী। প্রয়োজনীয় সব প্রক্রিয়া দ্রুত সম্পন্ন করে মরদেহ দেশে ফেরানোর জন্য সংশ্লিষ্টদের প্রতি আকুল আবেদন জানিয়েছেন তিনি।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা