শনিবার | সেপ্টেম্বর ১৯, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ লিভার সিরোসিস আক্রান্ত রাজুর পাশে দাঁড়ালেন সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন

লিভার সিরোসিস আক্রান্ত রাজুর পাশে দাঁড়ালেন সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন

মজিবর রহমান,কুড়িগ্রাম প্রতিনিধিঃ কুড়িগ্রামের নাগেশ্বরী উপজেলা বেরুবাড়ী ইউনিয়নের গাছপাড়ী গ্রামের লিভার সিরোসিস আক্রান্ত হতদরিদ্র পরিবারের যুবক রাজু আহমেদের চিকিৎসার জন্য আর্থিক সহযোগিতা করেছেন উপজেলা সমাজসেবা অফিসার জামাল হোসেন।

শনিবার বিকেলে উপজেলার বেরুবাড়ী ইউনিয়ন গাছপাড়ী গ্রামে রাজু আহমেদ এর বাড়ীতে গিয়ে আর্থিক ভাবে সহযোগিতা প্রদান করেন।

বিভিন্ন মাধ্যমে জানতে পারেন ৩৫ লক্ষ টাকা বাঁচাতে পারে লিভার সিরোসিস আক্রান্ত যুবক রাজু আহমেদ এর জীবন। বিষয়টি জানার পর উপজেলা সমাজসেবা কর্মকর্তা লিভার সিরোসিস আক্রান্ত যুবক রাজু আহমেদের নিজ বাড়ীতে গিয়ে শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তার চিকিৎসার জন্য ব্যক্তিগত ভাবে আর্থিক সহযোগিতা করেন একই সাথে সমাজসেবা অধিদপ্তর থেকে চিকিৎসার জন্য আর্থিক অনুদান দেওয়ার আশ্বাস প্রদান করেন। তার পরিবারের সাথে কথা বলে জানতে পারেন তার বড় ছেলে খুবই মেধাবী ছাত্র। রাজু আহমেদ অসুস্থ হয়ে পড়লে তার লেখাপড়া বন্ধ হয়ে যাওয়ার উপক্রম চলছে। সমাজসেবা কর্মকর্তা জামাল হোসেন বলেন অর্থের অভাবে রাজু আহমেদ এর ছেলের লেখাপড়া যাতে বন্ধ হয়ে না যায় সেই ব্যাপারে আর্থিক ভাবে সহযোগিতা আশ্বাস দেন তিনি।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা