বৃহস্পতিবার | সেপ্টেম্বর ১৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা ছিনতাইকারীকে ভমি করিয়ে স্বর্ণের দুল উদ্ধার

ছিনতাইকারীকে ভমি করিয়ে স্বর্ণের দুল উদ্ধার

মো.নূর আলম ভূইঁয়া, ঢাকা : রাজধানীর যাত্রাবাড়ী মোড়ে এক নারীর স্বর্ণের কানের দুল ছিনিয়ে নিয়ে পালানোর সময় মোঃ সেলিম (২৮) নামে এক ছিনতাইকারীকে আটক করে ভমি করিয়ে কানের দূল উদ্ধার করেছে যাত্রাবাড়ি জোনের ট্রাফিক পুলিশ।

বুধবার (২৬ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৬:১০ ঘটিকায় যাত্রাবাড়ী মোড়ে দায়িত্ব পালনকালে এক নারীর চিৎকার শুনে দায়িত্বরত ট্রাফিক পুলিশ সদস্যরা দেখতে পায়, এক ব্যক্তি ছিনতাই করে দৌড়ে পালাচ্ছে। পরে ধাওয়া করে তাকে আটক করা হয়।

আটকের পর তল্লাশি চালিয়ে তার কাছে স্বর্ণের কানের দুল পাওয়া যায়নি। পরে জিজ্ঞাসাবাদে জানা যায়, ছিনতাই করা স্বর্ণের দুলটি সে গিলে ফেলেছে। পরবর্তীতে বমি করানোর মাধ্যমে তার পেট থেকে স্বর্ণের কানের দুল উদ্ধার করা হয়।

আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য আটক ব্যক্তি ও ভুক্তভোগী নারীকে যাত্রাবাড়ী থানায় প্রেরণ করা হয়েছে।

এ বিষয়ে যাত্রাবাড়ি থানার অফিসার ইনচার্জ মো, রাজু বলেন এ সংক্রান্ত ঘটনা এখনো আমি অবগত নই তবে ট্রাফিক বিভাগের অভিযান চরমান রয়েছে এ ঘটনায় অবশ্যই থানায় মামলা হবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা