শুক্রবার | সেপ্টেম্বর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সোনারগাঁওয়ে বিশেষ অভিযানে মাদক উদ্ধার-সামারি ট্রায়ালসহ ৮ আসামি গ্রেফতার

সোনারগাঁওয়ে বিশেষ অভিযানে মাদক উদ্ধার-সামারি ট্রায়ালসহ ৮ আসামি গ্রেফতার

মো. মোক্তার হোসেন, সোনারগাঁও (নারায়ণগঞ্জ) প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলায় ‘অপরাধ দমনে’ মাদক নির্মূলে পুলিশের বিশেষ অভিযানে সামারি ট্রায়ালে ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫ পুড়িয়া হেরোইন সহ মাদকের ৮ আসামি’কে পুলিশ গ্রেফতার করে।

আজ মঙ্গলবার(১সেপ্টেম্বর) ভোররাত থেকে সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক’পিপিএম এর তত্ত্বাবধানে পুলিশের চৌকস টিম উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করেন।

পুলিশ সূত্র থেকে জানা যায়, জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর তত্ত্বাবধানে সাব-ইন্সপেক্টর(নিরস্ত্র), মোঃ আরিফুজ্জামান এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনাকালে রাত সাড়ে ৩ টার দিকে কাঁচপুর ইউপির সোনাপুর সাকিনস্থ মেম্বার গলি শাপলা ডিজিটাল স্টুডিও এর সামনে পাকা রাস্তার উপর থেকে সোনাপুর গ্রামের মৃত মজিবুর রহমানের ছেলে মোঃ ফারুক হোসেন (৪৪)কে হেফাজতে রাখা সাদা পলিথিনে মোড়ানো গোলাপী রংয়ের ২০ পিস ইয়াবা ট্যাবলেট ও ১৫ পুড়িয়া হেরোইন সহ গ্রেফতার করা হয়।

মাদকসেবনকারী, উপজেলার চোতরা পাশা গ্রামের মৃত তোতা ফকিরের ছেলে নুর আলম (৪৮),সোনাপুর গ্রামের মৃত ঈমান আলীর ছেলে বকুল হোসেন (২৮), আমগাঁও গ্রামের তাহাজ উদ্দিনের ছেলে দীন ইসলাম (৩৫), সাদিপুর পশ্চিম পাড়া গ্রামের গোলজার হোসেনের ছেলে মোঃ মাসুম রানা (২৯),রামগোবিন্দর গাঁও গ্রামের হানিফ মিয়ার ছেলে কবির হোসেন (৩২), একই গ্রামের ময়েজ উদ্দিনের ছেলে জহিরুল ইসলাম রাজু সিদ্ধিরগঞ্জ থানার মিছিরগঞ্জ কলাবাগান গ্রামের মো. জসিম উদ্দিনের এর ছেলে মোঃ রিফাত (২২) নামে ৮ আসামিকে গ্রেফতার পূর্বক আইনি প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা