মঙ্গলবার | সেপ্টেম্বর ২২, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা পাটওয়ারীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি রাশেদ খানের

পাটওয়ারীকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের দাবি রাশেদ খানের

মোঃ মনজুর মোল্লা : জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) প্রভাবশালী নেতা ও সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু-ঘনিষ্ঠ অথবা সাম্প্রতিক নানা কর্মকাণ্ডে আলোচিত ব্যক্তিত্ব পাটওয়ারীকে অবিলম্বে রিমান্ডে নিয়ে নিবিড় জিজ্ঞাসাবাদের দাবি জানিয়েছেন গণঅধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান।

এক বিবৃতিতে রাশেদ খান বলেন, “দেশের সম্পদ লুণ্ঠন ও অনিয়ম-দুর্নীতির সাথে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না। খালি দেশটাকে লুটপাট করে খাওয়ার দিন শেষ।” তিনি আরও উল্লেখ করেন, ক্ষমতার অন্তরালে থেকে যারা চাঁদাবাজি ও বিভিন্ন অপকর্ম পরিচালনা করছে, তারা যতই চালাকি করে দূরে থাকার চেষ্টা করুক না কেন, তাদের আইনের আওতায় আনতেই হবে।

তিনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতি আহ্বান জানিয়ে বলেন, অনিয়ম ও দুর্নীতির মূল উৎপাটন করতে পাটওয়ারীকে রিমান্ডে এনে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য প্রকাশ করা জরুরি।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা