মোঃ মাহাবুবুর রহমান, তিনিধি ঢাকা : ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জ উপজেলার তেঘরিয়া ইউনিয়ন বিএনপির ৩ সদস্যবিশিষ্ট নতুন আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে হাজী সামিউল্লাহ-কে আহ্বায়ক এবং জুয়েল মোল্লা-কে সদস্য সচিব হিসেবে মনোনীত করা হয়েছে। এছাড়া কমিটিতে যুগ্ম-আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন সেলিম মোল্লা।
দলীয় সূত্রে জানা যায়, স্থানীয় পর্যায়ে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে এই আংশিক আহ্বায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।
নবগঠিত কমিটির নেতৃবৃন্দকে আগামী সাত দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে সংশ্লিষ্ট দপ্তরে জমা দেওয়ার জন্য নির্দেশনা প্রদান করা হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের মাধ্যমে সংগঠনের রাজনৈতিক কার্যক্রম আরও বেগবান হবে বলে আশা প্রকাশ করছেন স্থানীয় দলীয় নেতাকর্মীরা।
