শুক্রবার | নভেম্বর ১৩, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হলেন মাহবুব আলম মামুন

কেরানীগঞ্জের শুভাঢ্যা ইউনিয়ন বিএনপির সদস্য সচিব হলেন মাহবুব আলম মামুন

মোঃ মাহাবুবুর রহমান, তিনিধি ঢাকা : ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্যা ইউনিয়ন বিএনপির নবগঠিত আহ্বায়ক কমিটিতে সদস্য সচিব হিসেবে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়েছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সম্মানিত সদস্য মাহবুব আলম মামুন.এই গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে মহান আল্লাহর শুকরিয়া আদায় এবং দলের শীর্ষ নেতৃবৃন্দের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন তিনি।

কৃতজ্ঞতা প্রকাশ করে মাহবুব আলম মামুন বলেন, “আমার প্রতি আস্থা ও বিশ্বাস রেখে এই দায়িত্ব অর্পণ করায় ঢাকা-৩ আসনের মাননীয় সংসদ সদস্য শ্রদ্ধেয় বাবু গয়েশ্বর চন্দ্র রায় এবং সংরক্ষিত নারী আসনের মাননীয় সংসদ সদস্য ও দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপির সংগ্রামী সভাপতি অ্যাডভোকেট নিপুণ রায় চৌধুরীর প্রতি জানাই আন্তরিক ধন্যবাদ ও গভীর কৃতজ্ঞতা। আপনাদের স্নেহ, ভালোবাসা, দিকনির্দেশনা ও আস্থাকে আমি আমার রাজনৈতিক পথচলার অনুপ্রেরণা হিসেবে গ্রহণ করছি।”

তিনি আরও বলেন, “আমার ওপর অর্পিত এই দায়িত্ব যেন সততা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে পালন করতে পারি, সে জন্য সকলের দোয়া ও সহযোগিতা কামনা করছি। আমি বিশ্বাস করি, আপনাদের নেতৃত্ব ও দিকনির্দেশনায় শুভাঢ্যা ইউনিয়ন বিএনপিকে আরও সুসংগঠিত ও শক্তিশালী করতে আমরা ঐক্যবদ্ধভাবে কাজ করতে পারব।”

নবগঠিত এই কমিটির মাধ্যমে শুভাঢ্যা ইউনিয়ন বিএনপি আরও গতিশীল ও শক্তিশালী হবে বলে আশা প্রকাশ করেছেন দলীয় নেতাকর্মীরা।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা