শুক্রবার | নভেম্বর ১৩, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা কেরানীগঞ্জ উপজেলা আগানগর ইউনিয়ন বিএনপির আংশিক কমিটি অনুমোদন

কেরানীগঞ্জ উপজেলা আগানগর ইউনিয়ন বিএনপির আংশিক কমিটি অনুমোদন

মোঃমাহাবুবুর রহমান, ঢাকা : বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখার অন্তর্ভুক্ত আগানগর ইউনিয়ন বিএনপির আংশিক আহবায়ক কমিটি অনুমোদন দেওয়া হয়েছে।

কেরানীগঞ্জ উপজেলা দক্ষিণ শাখা বিএনপির সভাপতি এড. নিপুণ রায় চৌধুরী এবং সাধারণ সম্পাদক মোজাদ্দেদ আলী বাবু যৌথভাবে এই আংশিক আহবায়ক কমিটি অনুমোদন করেন।

অনুমোদিত কমিটিতে দায়িত্বপ্রাপ্ত নেতৃবৃন্দ হলেন:
আহ্বায়ক: আসাদুর রহমান সফু
যুগ্ম আহ্বায়ক: হাজী আনোয়ার হোসেন
যুগ্ম আহ্বায়ক: মো: শহিদুল ইসলাম
যুগ্ম আহ্বায়ক: ইকবাল হোসেন কালু
যুগ্ম আহ্বায়ক: মো: বাহার
সদস্য সচিব: ইমান উল্লাহ মাস্তান

অনুমোদিত এই কমিটিকে আগামী ৭ (সাত) দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠন করে জমা দেওয়ার জন্য নির্দেশ দেওয়া হয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা