রবিবার | সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশসিলেট বিশ্বনাথের আমতৈল বাজারে গণ-সংযোগ ও লিফলেট বিতরণ চেয়ারম্যান প্রার্থীর

বিশ্বনাথের আমতৈল বাজারে গণ-সংযোগ ও লিফলেট বিতরণ চেয়ারম্যান প্রার্থীর

বিশ্বনাথ সিলেট থেকে মশিউর রহমান : আসন্ন ৪নং রামপাশা ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে সিলেটের বিশ্বনাথের আমতৈল বাজারে সাধারণ ব্যবসায়ী ও স্থানীয় জনসাধারণের সাথে কুশল বিনিময়, গণ-সংযোগ ও লিফলেট বিতরণ করেছেন সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী ও রামপাশা ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক, তরুণ সমাজ সেবক ও শিক্ষানুরাগী তোফায়েল আহমদ। আজ শুক্রবার বাদ আছর আমতৈল বাজারে ৪নং রামপাশা ইউনিয়নের সর্বস্তরের জনগণকে সাথে নিয়ে বাজারের বিভিন্ন অলি-গলি এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে গিয়ে লিফলেট বিতরণ, সাধারণ মানুষের খোঁজখবর নেন এবং দোয়া ও সমর্থন প্রার্থনা করেন।

এসময় তাঁর সাথে ছিলেন বিশিষ্ট মুরব্বী বাবুল মিয়া, মঈন উদ্দিন, বাদুলা মেম্বার, নেছার আহমদ, এমএ সাত্তার, মধু মিয়া, নূর মিয়া মেম্বার, কালন আহমদ, জমির উদ্দিন, আলী, আহমদ, ছাবির উদ্দিন, হুশিয়ার আলী, কাওছার আহমদ, খালেদ মিয়া, মারুফ আহমদ, নাজমুল হোসেন, কবির আহমদ, হারুন রশীদ, সায়েক মিয়া, চান্দ আলী, মাজেদ মিয়া, আবু সুফিয়ান, রফিকুল, আবজল মিয়া, শফিক মিয়া, বকুল মিয়া, ফারুক মিয়া, মখলিছ আলী, আব্দুল আলী, নেছার মিয়া, কয়েছ মিয়া, তাজ উদ্দিন ও উস্তার আলীসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিপুল সংখ্যক সর্থক ছিলেন।

লিফলেট বিতরণ শেষে তোফাফেল আহমদ বলেন, আমি ক্ষমতার লোভে বা পদের জন্য নয়, বরং রামপাশা ইউনিয়নের প্রতিটি মানুষের সেবক হিসেবে কাজ করতে চেয়ারম্যান পদে প্রার্থী হয়েছি। মাদকমুক্ত আধুনিক মডেল ইউনিয়ন গড়ার লক্ষে তিনি মাঠে কাজ করে যাচ্ছেন।

আরও বলেন ,সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর লুনা এলাকাবাসীর জন্য নিঃস্বার্থভাবে যেভাবে কাজ করছেন আমি তাঁর পথ অনুসরণ করে ধানের শীষের আদর্শে জনগণের জন্য কাজ করতে চাই।’ এজন্য তিনি দল-মত নির্বিশেষে এলাকাবাসীর আন্তরিক দোয়া, সমর্থন ও সহযোগিতা কামনা করেছেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা