কটিয়াদী থেকে মোঃ মফিজউদ্দিন নয়ন : কিশোরগঞ্জের কটিয়াদীতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের নৈরাজ্য সৃষ্টি করার প্রতিবাদে কটিয়াদী হাইস্কুল মাঠের থেকে মিছিল বের করে রিকসা মোর সবজি মল হাসপাতাল মোড় হীরালাল সাহা উপজেলা পরিষদ হয়ে শহীদ মিনার মাঠ প্রাঙ্গনে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।
নৈরাজ্যের প্রতিবাদে মিছিলের ও পথসভার নেতৃত্ব দেন মাননীয় এমপি এডভোকেট জালাল উদ্দিন তিনি বলেন, আওয়ামী লীগ সরকারকে আমরা যেতে বলি নাই উনারা কেন চলে গেল উনারা জানে শত শত অপকর্মের খুন নারী ধর্ষণ লুটপাত করেছি।।
ছাত্র সংগঠন ও বিএনপি প্রতিবাদ করেছেন। এদেরকে আর এদেশে আসতে দেওয়া হবে না। অন্যান্যদের উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি তোফাজ্জল হোসেন খান সাধারণ সম্পাদক আরিফ রহমান কাঞ্চন পৌর বিএনপি’র সভাপতি আশরাফুল হক দাদন সাধারণ সম্পাদক সাজেদুল ইসলাম সজল সহ-সভাপতি জহরলাল মিজানুর রহমান স্বপন শফিকুল ইসলামবাদল সহসাধারণ সম্পাদক শফিকুল ইসলাম ফুলু জাহিদুল ইসলাম যুবদল সভাপতি মাহাবুর রহমান মাসুদ সাধারণ সম্পাদক রফিকুল ইসলাম সেতু ছাত্রদল সভাপতি হাসিবুর রহমান আসিফ কামরুল ইসলাম ও উপজেলা অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ। বিভিন্ন ইউনিয়ন থেকে আগত সভাপতি সেক্রেটারি সহ সকল নেতাকর্মী উপস্থিতি ছিলেন ।
