রবিবার | সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক বহিষ্কারাদেশ প্রত্যাহার

জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহ্বায়ক বহিষ্কারাদেশ প্রত্যাহার

সোনারগাঁও (নারায়ণগঞ্জ) থেকে মো. মুক্তার হোসেন : ঢাকা বিভাগের নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার নারায়ণগঞ্জ-৩ (সোনারগাঁও সিদ্ধিরগঞ্জ) আসনের এমপি’র পুত্র খাইরুল ইসলাম সজীব নামে জেলা যুবদলের সিনিয়র যুগ্ন আহবায়কের বহিষ্কারাদেশ প্রত্যাহার করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটি।

আজ রোববার (২৭ সেপ্টেম্বর) যুবদল কেন্দ্রীয় নির্বাহী কমিটির পক্ষ থেকে প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

প্রেস বিজ্ঞপ্তিতে লেখা ছিল, দলীয় শৃঙ্খলা ভঙ্গ- দলের নিতি ও আদর্শ পরিপন্থী কর্মকাণ্ডের অভিযোগে ইতিপূর্বে খাইরুল ইসলাম সজীবকে দলের প্রাথমিক সদস্য সহ সর্বত্র পদ থেকে বহিষ্কার করা হয়েছিল। আবেদনের পরিপ্রেক্ষিতে দলীয় সিদ্ধান্তে বহিষ্কারাদেশ প্রত্যাহার স্ব-পদে বহাল রেখেছেন।

এ বিষয়ে যুবদল নির্বাহী কেন্দ্রীয় কমিটির সভাপতি আব্দুল মমিন মুন্না ও সা.সম্পাদক মো. নুরুল ইসলাম নয়ন এই সিদ্ধান্ত কার্যকর করেছে বলে প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়। প্রেস বিজ্ঞপ্তিতে আরো বলেন, যুবদলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির সভাপতি ও সা.সম্পাদকের নির্দেশক্রমে বহিষ্কারাদেশ প্রত্যাহারের সিদ্ধান্ত প্রকাশ করে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা