রবিবার | সেপ্টেম্বর ২৭, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা বাসে ছিনতাইয়ের সময় ৩ ছিনতাইকারী আটক

বাসে ছিনতাইয়ের সময় ৩ ছিনতাইকারী আটক

মো.নূর আলম ভূইয়া : রাজধানীর যাত্রাবাড়ী গোলচত্বর এলাকায় একটি যাত্রীবাহি বাসে ছিনতাইয়ের সময়ে ৩ ছিনতাইকারীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (২৭ সেপ্টেম্বর ) দিবাগত রাত আড়াইটার দিকে যাত্রাবাড়ী ফ্লাইওভারের নিচে গোল চত্তর থেকে তাদের আটক করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) সিটি-ইন্টেলিজেন্স এনালাইসিস বিভাগ। গ্রেফতারকৃতরা হলো মো.আলিফ, রবিউল, ও রাকিব। ঢাকা মেট্রোপলিটন পুলিশের ‍ উপ-পুলিশ কমিশনার মিডিয়া এন্ড পাবলিক রিলেসন্স বিভাগ মো. আকতার হোসেন রবিবার (২৭-সেপ্টেম্বর) সন্ধ্যা ৬ টার সময় ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজত এক প্রেসব্রিফিংয়ে এ তথ্য নিশ্চিত করেছেন।

সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগ সূত্রে জানা যায়, রবিবার (২৭ সেপ্টেম্বর ) রাত ২:৩০ ঘটিকায় সিটি-ইন্টেলিজেন্স অ্যানালাইসিস বিভাগের একটি টিম ওয়ারী ও মতিঝিল বিভাগ এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করছিল। অভিযানকালে টিমটি যাত্রাবাড়ী থানাধীন যাত্রাবাড়ী গোলচত্বর ফ্লাইওভারের নিচের এলাকায় অবস্থান নেয়। এসময় বাসে ছিনতাইয়ের চেষ্টাকালে তিনজনকে গ্রেফতার করা হয়।

এ বিষয়ে যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ মো. রাজু বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণেরপ্রক্রিয়া চলমান রয়েছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা