স্টাফ রিপোর্টার : কবি আবদুল হাই মাশরেকীর ১১৭তম জন্মোৎসব উপলক্ষে ৩ দিনব্যাপী অনুষ্ঠানের সমাপনী দিবস বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তন, ২৯ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার, বিকেল ৫টায় অনুষ্ঠিত হবে।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব নিতাই রায় চৌধুরী, এমপি, মাননীয় মন্ত্রী, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জনাব নজরুল ইসলাম আজাদ, এমপি (নারায়ণগঞ্জ-২, আড়াইহাজার) , জনাব মো. শাহ আলম, অতিরিক্ত সচিব, তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।
অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন জনাব মো. মুজিবুর রহমান, উপদেষ্টা, কবি আবদুল হাই মাশরেকী গবেষণা কেন্দ্র ও সভাপতি, উত্তরাস্থ ঈশ্বরগঞ্জ ফোরাম, ঢাকা।
গ্রামবাংলার জনপ্রিয় পালাগান রাখালবন্ধু, জরিনা সুন্দরী, দুখু মিয়ার জারি, আল্লা মেঘ দে পানি দে, গলার হার খুলে দে ওগো ললিতে, কাঙ্খের কলসি গিয়াছে ভাসি, ফাঁন্দে পড়িয়া বগা কান্দে, এরকম অসংখ্য গানের স্রষ্টা মাটি ও মানুষের কবি আবদুল হাই মাশরেকী। তাঁর ১১৭তম জন্মোৎসব উপলক্ষে কবি আবদুল হাই মাশরেকী গবেষণা কেন্দ্র ও প্রশাসন বিষয়ক একমাত্র পত্রিকা জনপ্রশাসন যৌথ উদ্যোগে আগামী ২৯ সেপ্টেম্বর ২০২৬, মঙ্গলবার বিকেল ৫.০০টায় বাংলাদেশ শিল্পকলা একাডেমির চিত্রশালা মিলনায়তনে সমাপনী অনুষ্ঠানে কবির রচিত গান, কবিতা-আবৃত্তি, জারী ও নানা বৈচিত্র্যময় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
বর্ণাঢ্য এ অনুষ্ঠানে কবির জীবন ও সাহিত্যকর্ম নিয়ে আলোচনার পাশাপাশি কবি রচিত ‘আজান হাঁকো’, ‘দুখু মিয়ার জারী’ ‘আল্লা মেঘ দে পানি দে’ ও ‘সোনার বান্দাইলে নাও, কোরিওগ্রাফিক পরিবেশনা করবে গেন্ডারিয়া কিশলয় কচি-কাঁচার মেলা শিল্পীগোষ্ঠী।
এ অনুষ্ঠানে স্ব স্ব ক্ষেত্রে বিশেষ অবদান রাখায় ‘মাশরেকী পদক ২০২৫’ ক্রেস্ট, মেডেল, সনদ ও গামছা বান্ধা দই তুলে দেয়া হবে।
