১০
হবিগঞ্জ থেকে লিটন পাঠান : হবিগঞ্জের বানিয়াচং উপজেলার পুকড়া ইউনিয়নের কাটখাল গ্রামের রজব আলী হত্যা মামলার তিন আসামিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।
হবিগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত প্রাঙ্গণ থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিরা হলেন মো. জাহাঙ্গীর মিয়া, মো. কুদ্দুস মিয়া ও মো. আফতাব মিয়া। প্রাথমিক ভাবে জানা গেছে, ওই তিন আসামি সোমবার (২৮-সেপ্টেম্বর)২০২৬ সকালে আদালতে আত্মসমর্পণ করতে যাচ্ছিলেন। এ সময় ডিবি পুলিশের সদস্যরা তাদের গ্রেফতার করেন।
এর আগে রজব আলীর ভাই সঞ্জব আলী বাদী হয়ে বানিয়াচং থানায় হত্যা মামলাটি দায়ের করেন। মামলায় ৪২ জনের নাম উল্লেখসহ অজ্ঞাতনামা আরও ১৫ থেকে ২০ জনকে আসামি করা হয়।
মামলার অভিযোগ ও আসামিদের সংশ্লিষ্টতার বিষয়টি আদালতে প্রমাণসাপেক্ষ।
