সোনারগাঁও (নারায়ণগঞ্জ) থেকে মো. মুক্তার হোসেন : নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলায় অবৈধ গ্যাস সংযোগে চুনা কারখানায় ব্যবহৃত গ্যাসের আগুনের বিস্ফোরণে দুর্ঘটনার কবলে পড়তে পারে পুরো গ্রামটি। এই শিরোনামে দৈনিক জনতা’য় গত ২৪ সেপ্টেম্বর সংবাদ প্রকাশের পর পাঁচটি চুনা ও একটি ঢালাই কারখানার বাট্টি গুঁড়িয়ে দিল বাংলাদেশ সরকারের তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন পি এল সি।
গতকাল সোমবার (২৮ সেপ্টেম্বর) সকাল থেকে সন্ধ্যা অবধি উপজেলার পিরোজপুর ইউপির বিভিন্ন এলাকায় জেলা প্রশাসক কার্যালয় সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো.শাহরিয়ার পারভেজের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়।
তিতাস সূত্র থেকে জানা যায়,, উপজেলার পিরোজপুর ইউপিরর গোলাবাড়ি, পিরোজপুর, প্রতাপের চর,ঝাউচর নামে এলাকায় অবৈধভাবে তিতাস কোম্পানির গ্যাস সংযোগে গড়ে ওঠা পাঁচটি চুনা কারখানার ১২ টি ও ঢালাই কারখানার একটি বাট্টি গুঁড়িয়ে ধ্বংস করে দেয়। এ সময় ঘটনাস্থল গুলো থেকে এক দশমিক পাঁচ ব্যাসের ২০ ফুড এমএস পাইপ এক ইঞ্চি ব্যাসের ৩০ ফুট পাইপ জব্দ করেন। তিতাস গ্যাস কর্তৃপক্ষ সংযোগ বিচ্ছিন্ন করায় প্রতি ঘন্টায় পঁচিশ হাজার ছয় শত’ঘনফুট অবৈধ সংযোগে ব্যবহৃত গ্যাস বন্ধ হয়েছে। অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন অভিযানের ফলে প্রতিদিন পাঁচ লাখ ত্রিশ হাজার টাকা মূল্যের সরকারি গ্যাস চুরির কালো হাত থেকে বেঁচে গেল বাংলাদেশ সরকারের রাজস্ব।
তিতাস কর্তৃপক্ষ আরো জানান, চুনা ও ঢালাই কারখানায় অবৈধ গ্যাস সংযোগ অভিযানে ঘটনাস্থলে চুনা ও ঢালাই কারখানার পরিচালকদের না পেয়ে, যে জমিতে কারখানা স্থাপনা, জমির মালিক ও পরিচালনাকারীদের তথ্য সংগ্রহ করে দুরস্কৃত’দের আইনের আওতায় আনতে সোনারগাঁও থানায় আইনগত ব্যবস্থা গ্রহণ করেছেন।
