সোমবার | নভেম্বর ২৩, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ শ্রীবরদীতে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষের উদ্বোধন

শ্রীবরদীতে সংসদ সদস্যের পরিদর্শন কক্ষের উদ্বোধন

তারেক মুহম্মদ আব্দুল্লাহ রানা, শেরপুর : শেরপুরের শ্রীবরদী উপজেলা পরিষদ প্রাঙ্গনে ১৪৫ শেরপুর ৩ সংসদীয় আসনের সংসদ সদস্যের নব নির্মিত পরিদর্শন কক্ষের শুভ উদ্বোধন করা হয়েছে।

২২ শে নভেম্বর রবিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে ফিতা কেটে পরিদর্শন কক্ষের
শুভ উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির অন্যতম সদস্য মাহমুদুল হক রুবেল।

এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মনীষা আহমেদ।

এ সময় অন্যন্যের মধ্যে উপজেলা বিএনপির আহবায়ক আব্দুর রহিম দুলাল, সদস্য সচিব আব্দুল্লাহ আল মামুন দুলাল, উপজেলা বিএনপি’র সাবেক সভাপতি ও তাতিহাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট আব্দুর রউফ মিয়া, উপজেলা বিএনপির যুগ্ম আহবায়ক
আবু রায়হান মুহা আল-বেরুনিসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ, গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা