বিলাইছড়ি থেকে মোঃ মোজাফফার আহমেদ : পরিকল্পিত সন্ত্রাসের মাধ্যমে দেশকে অস্থিতিশীল ও নৈরজ্য সৃষ্টি করার প্রতিবাদে রাঙামাটির বিলাইছড়ি উপজেলায় একটি বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। ২৯ সেপ্টেম্বর আয়োজিত এই কর্মসূচির মাধ্যমে স্থানীয় বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা দেশব্যাপী চলমান বিভিন্ন অপতৎপরতা ও ষড়যন্ত্রের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও প্রতিবাদ জানান।
বিক্ষোভ মিছিলটিতে বিলাইছড়ি উপজেলা বিএনপির সভাপতি মোঃ আঃ সালাম ফকির, সাধারণ সম্পাদক মোঃ জাফর আহাম্মদ এবং উপজেলা যুবদলের সভাপতি মো. রেজাউল করিম রনিসহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত নেতাকর্মীরা স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এছাড়া দলটির বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের অসংখ্য নেতাকর্মীও এই মিছিলে উপস্থিত ছিলেন।
মিছিলটি বিলাইছড়ির বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। পরবর্তীতে দলীয় কার্যালয়ে নেতাকর্মীদের উপস্থিতিতে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়, যেখানে দেশের সার্বিক পরিস্থিতি ও দলীয় কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়।
