বৃহস্পতিবার | অক্টোবর ১, ২০২৬
প্রচ্ছদ বিশ্ব দক্ষিণ আফ্রিকায় অবৈধ সোনার খনিতে অভিযান চালিয়ে ১২১ জন গ্রেফতার

দক্ষিণ আফ্রিকায় অবৈধ সোনার খনিতে অভিযান চালিয়ে ১২১ জন গ্রেফতার

জনতা ডেস্ক : দক্ষিণ আফ্রিকার ঘাউটেং প্রদেশের ওয়েস্ট র্যান্ডের ফচভিলে অবৈধ সোনার খনিতে অভিযান চালিয়ে ১২১ জন সন্দেহভাজন অবৈধ খনিশ্রমিককে গ্রেফতার করেছে পুলিশ।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) ভোরে মাপহালা গ্রামে পরিচালিত যৌথ অভিযানে পুলিশ, সেনাবাহিনী, হকস, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা এবং সিবানিয়ে-স্টিলওয়াটারের নিরাপত্তাকর্মীরা অংশ নেন।

অভিযানে তিনটি পিস্তল, একটি একে-৪৭ রাইফেল ও একটি দেশীয় তৈরি পিস্তলসহ পাঁচটি আগ্নেয়াস্ত্র, গোলাবারুদ, অবৈধ খনির সরঞ্জাম, গ্যাস সিলিন্ডার ও সোনাযুক্ত আকরিক উদ্ধার করা হয়েছে।

অপারেশন প্রসপারের আওতায় পরিচালিত এ অভিযানে গ্রেফতারদের বিরুদ্ধে অবৈধ খনন, অবৈধ আগ্নেয়াস্ত্র ও সোনাযুক্ত আকরিক রাখাসহ বিভিন্ন অভিযোগ আনা হতে পারে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা