রবিবার | অক্টোবর ৪, ২০২৬
প্রচ্ছদ সারাদেশঢাকা পূর্বাচল ৩শ ফিট এলাকায় অনুমোদনবিহীন বিলবোর্ড উচ্ছেদে

পূর্বাচল ৩শ ফিট এলাকায় অনুমোদনবিহীন বিলবোর্ড উচ্ছেদে

মো.নূর আলম ভূইঁয়া : পূর্বাচল ৩০০ ফিট ও জলসিঁড়ি আবাসিক এলাকা সংলগ্ন সড়কের উভয় দিকে রাজউকের অনুমোদনবিহীন বিলবোর্ড উচ্ছেদে চতুর্থ দিনের মতো বিশেষ যৌথ অভিযান পরিচালনা করা হয়েছে। শনিবার (০৩ অক্টোবর) সকাল ১০টা থেকে শুরু হয়ে বিকেল ৫টা পর্যন্ত এই উচ্ছেদ অভিযান পরিচালিত হয়।

ঢাকা মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেশন্স বিভাগ)মোঃ আকতার হোসেন শনিবার রাতে ডিএমপির এক প্রেস ব্রিফিংয়ে বলেন, যৌথ অভিযানে রাজউকের অনুমোদনবিহীন মোট ২০টি অবৈধ বিলবোর্ড উচ্ছেদ করা হয়। উক্ত অভিযানে ডিএমপির ট্রাফিক গুলশান বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. তারেক জুবায়েরসহ গুলশান ট্রাফিক বিভাগের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়াও রাজউকের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ও উপনগর পরিকল্পনাবিদসহ রাজউকের একটি প্রতিনিধি টিম উপস্থিত ছিলেন।

সড়কের সৌন্দর্য রক্ষায় অনুমোদনহীন বিলবোর্ড উচ্ছেদে এই যৌথ অভিযান কার্যক্রম ধারাবাহিকভাবে চলমান থাকবে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা