সোমবার | অক্টোবর ৫, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ থানচিতে পর্যটকবাহী চাঁদের গাড়ি খাদে, নিহত ২

থানচিতে পর্যটকবাহী চাঁদের গাড়ি খাদে, নিহত ২

ককসবাজার থেকে এইচ এন আলম : বান্দরবানে পর্যটকবাহী চাঁদের গাড়ি (জিপ) নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও অন্তত পাঁচজন আহত হয়েছেন।

সোমবার (৫ অক্টোবর) বিকেল ৪টার দিকে জেলার থানচি উপজেলার আলীকদম-থানচি সড়কের ২১ কিলোমিটার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন চকরিয়া উপজেলার খুটাখালী ইউনিয়নের বাসিন্দা জসিম উদ্দিন ও মো. জিয়াবুল। আহতদের তাৎক্ষণিক পরিচয় জানা যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গেছে, সোমবার বিকেলে পর্যটকবাহী চাঁদের গাড়িটি থানচির ২১ কিলোমিটার এলাকা থেকে তিন্দু নৌঘাটের দিকে যাচ্ছিল। পথে একটি ঝুঁকিপূর্ণ ও ঢালু সড়কে পৌঁছালে চালক নিয়ন্ত্রণ হারান। এ সময় গাড়িটি উল্টে পাশের খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই দুইজন নিহত হন এবং আরও পাঁচজন আহত হন।

দুর্ঘটনার খবর পেয়ে স্থানীয় বাসিন্দা ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজ শুরু করেন। পরে আহতদের উদ্ধার করে স্থানীয় হাসপাতালে চিকিৎসার জন্য নেওয়া হয়।

এ ঘটনায় নিহতদের পরিবার ও স্বজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা