পটিয়া (চট্টগ্রাম) প্রতিনিধি : চট্টগ্রামের পটিয়ায় চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের আইসিটি ল্যাবের জানালার গ্রিল কেটে ১৫টি ল্যাপটপসহ প্রায় ১৫ লাখ টাকার সরঞ্জাম চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্ত সংঘবদ্ধ চুরের দল। সোমবার (৫ অক্টোবর)দিবাগত ভোররাতে এ চুরির ঘটনা ঘটে।চক্রশালা কৃষি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নাছির উদ্দিন বাদী হয়ে পটিয়া থানায় অভিযোগ দায়ের করেছে। তিনি অভিযোগে উল্লেখ করেন, রোববার (৪ অক্টোবর) বিকেল আনুমানিক ৫টার দিকে বিদ্যালয়ের কার্যক্রম শেষে তিনি বিদ্যালয় থেকে বাড়িতে চলে যান। এরপর রাত আনুমানিক ১টা থেকে ৩টার মধ্যে অজ্ঞাতনামা চুরের দল স্কুলের পিছনে দুইতলা ভবনে আইসিটি ল্যাবের জানালার গ্রিল কেটে ভেতরে প্রবেশ করে।চোরেরা ল্যাব থেকে ওয়ালটন ব্র্যান্ডের ১৫টি ল্যাপটপ, একটি কিবোর্ড, একটি মাউস, একটি ওয়াইফাই রাউটার ও দুটি ল্যাপটপের ব্যাগ নিয়ে চুরি করে নিয়ে যায়। চুরি হওয়া এসব মালামালের আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা। এবিষয়ে পটিয়া থানায় ওসি জিয়াউল হক এর নির্দেশ ঘটনা স্থল পরিদর্শন করেন একদল পুলিশ। স্কুল পরিচালনা কমিটির সভাপতি মুহাম্মদ নুরুল আবছার চৌধুরী জানান, বিদ্যালয় ল্যাপটপ চুরি ঘটনা পুলিশ তদন্ত সাপেক্ষ আইনগত ব্যবস্থা নেবে। শিক্ষা প্রতিষ্টান ধ্বংস করার জন্য দায়ী যে হোক না কেন তাকে আইনের আওতায় আনার দাবি জানান তিনি ।
চুরি ঘটনায় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে। শিক্ষা প্রতিষ্ঠানের আইসিটি ল্যাবের মতো গুরুত্বপূর্ণ স্থানে চুরির ঘটনায় জড়িতদের শনাক্ত করে দ্রুত আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন সংশ্লিষ্টরা।পটিয়া থানার অফিসার ইনচার্জ জিয়াউল হক জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে ঘটনাটি তদন্ত করে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। এদিকে গতকাল পটিয়ায় দিনে দুপুরে একটি শিক্ষা প্রতিষ্ঠানে দুর্ধর্ষ চুরির ঘটনা ঘটেছে। উপজেলার ধলঘাট স্কুল অ্যান্ড কলেজের একটি কক্ষের দরজা ভেঙে তিনটি সিলিং ফ্যান চুরি করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।এতে প্রতিষ্ঠানের প্রায় ১৪ হাজার টাকার ক্ষতি হয়েছে বলে জানিয়েছে কলেজ কর্তৃপক্ষ।শনিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৩টা থেকে ৪টার মধ্যে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
