রবিবার | অক্টোবর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ ‘ব্লক রেডে’ সন্ত্রাসিদের বিরুদ্ধে লড়াইয়ে ইয়াবা উদ্ধারসহ গ্রেপ্তার- ১৫

‘ব্লক রেডে’ সন্ত্রাসিদের বিরুদ্ধে লড়াইয়ে ইয়াবা উদ্ধারসহ গ্রেপ্তার- ১৫

সোনারগাঁও নারায়ণগঞ্জ থেকে মো. মুক্তার হোসেন : নারায়ণগঞ্জ জেলা সোনারগাঁও উপজেলায় সন্ত্রাসী’দের বিরুদ্ধে লড়াইয়ের অভিযানে ১৩০ পিস নিষিদ্ধ ইয়াবা ট্যাবলেট, মাদক মামলা ও মাদক সেবনকারি সহ-১৫ আসামি’কে ‘ব্লক রেডে’ পুলিশ আইনের আওতায় আনতে সক্ষম হয়।

আজ রোববার (১১ অক্টোবর) রাতের প্রথম থেকে উপজেলার বিভিন্ন এলাকায় আইন শৃঙ্খলার পরিস্থিতি স্বাভাবিক রাখতে, ওসি’ মহম্মদ আব্দুল বারিক, আইন শৃঙ্খলা বাহিনীর একাধিক চৌকস টিম নিয়ে ‘মাদক নির্মূলের জিরো টলারেন্সে, কিশোর গ্যাং সহ সন্ত্রাসি’দের সম্ভাব্য ও ভাসমান আস্তানাতে হানা দেয়।

পুলিশ সূত্র থেকে জানা যায়, জেলার সুযোগ্য পুলিশ সুপার মহোদয়ের নির্দেশনায় সোনারগাঁও থানা অফিসার ইনচার্জ মহম্মদ আব্দুল বারিক, পিপিএম এর নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালনাকালে গ্রেপ্তারকৃত:

মাদকসেবি- মোঃ ফারুক মিয়া (২৯), মোঃ আবিদ হাসান (২০), মোঃ সুরুজ মিয়া (৫০), মোঃ রবিউল হাসান (৩০), মোঃ ইব্রাহিম (২৫), মোঃ হানিফ (৪৫), কাজী রুমান (৩৫), মোঃ তাওহীদ ইসলাম (১৯), মোঃ মামুনুর রশিদ (৩৫), রাজীব দেওয়ান (৩৮), মোঃ পলাশ (৪০) ও ইমন (২১) নামে।

মাদক মামলা- মোঃ শরীফ, মোঃ মোস্তফা ওরফে গিয়ার মোস্তফা (৪৭) ও মোঃ শাহাবুদ্দিন (২৩) সহ- ১৫ আসামি গ্রেপ্তার পূর্বক আইনি কার্যক্রম শেষে পুলিশি নজরে বিজ্ঞ আদালতে সোপর্দ করে।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা