রবিবার | অক্টোবর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ সোনারগাঁওয়ে গ্যাস সিলিন্ডার পাইপ লিকেজ বিস্ফোরণে পরিবারের ৪ জন দগ্ধ

সোনারগাঁওয়ে গ্যাস সিলিন্ডার পাইপ লিকেজ বিস্ফোরণে পরিবারের ৪ জন দগ্ধ

সোনারগাঁও নারায়ণগঞ্জ থেকে মো. মুক্তার হোসেন : নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার কাঁচপুর সোনাপুর এলাকায় গ্যাস সিলিন্ডারের পাইপ লাইন লিকেজ থেকে জমে থাকা গ্যাসের আগুনে মো.শরিফ ও তার সহধর্মিনি মোসাঃ রোজিনা আক্তার এবং রিয়াজ ও রনি নামে ছোট দুই ভাই সহ একই পরিবারের ৪ জন বিস্ফোরণে দগ্ধ হয়েছে।

আজ রোববার (১১ অক্টোবর) রাতের ২টার দিকে উপজেলার কাঁচপুর ইউপির সোনাপুর নামে এলাকায় দুর্ঘটনাটি ঘটে। দগ্ধদের উদ্ধার করে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নিয়ে যায়।

এ ব্যাপারে কাঁচপুর ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা জাহাঙ্গীর আলম বলেন , পাইপলাইন লিকেজের থেকে জমে থাকা গ্যাসে আগুনের বিস্ফোরণে দগ্ধ হওয়া ৪ জনকে উদ্ধার করে জাতীয় বার্ন এন্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউট ও স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা