পিরোজপুর থেকে এস,এম সিপার : আসন্ন শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনায় পিরোজপুরের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন বরিশাল রেঞ্জের ডিআইজি মোঃ জুলফিকার আলী হায়দার।
মঙ্গলবার (১৩ অক্টোবর) বিকেলে তিনি শহরের কেন্দ্রীয় কালিবাড়ি, মদনমোহন জিউর আখড়াবাড়ি ও পালপাড়া মন্দির পরিদর্শন করেন। এ সময় পূজার প্রস্তুতি ও নিরাপত্তা নিয়ে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় করেন তিনি।
ডিআইজি বলেন, পূজা শান্তিপূর্ণ রাখতে পুলিশ সর্বোচ্চ সতর্ক থাকবে। ইউনিফর্ম ও সাদা পোশাকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দায়িত্ব পালন করবেন। কোনো ধরনের বিশৃঙ্খলা বা নাশকতার চেষ্টা বরদাশত করা হবে না। তিনি সন্দেহজনক কর্মকাণ্ডের তথ্য দিয়ে পুলিশকে সহযোগিতার আহ্বান জানান।
এ সময় পিরোজপুরের পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমানসহ প্রশাসনের কর্মকর্তা, পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও রাজনৈতিক নেতারা উপস্থিত ছিলেন।
এ বছর পিরোজপুরের সাত উপজেলায় ৪৬৪টি মন্দিরে দুর্গাপূজা অনুষ্ঠিত হবে।
২০
