রবিবার | অক্টোবর ১৮, ২০২৬
প্রচ্ছদ সারাদেশ কিশোরগঞ্জে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক সোহানা নাসরিন

কিশোরগঞ্জে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের হাতে চেক তুলে দেন জেলা প্রশাসক সোহানা নাসরিন

কিশোরগঞ্জ থেকে মোঃ মিজানুর রহমান : কিশোরগঞ্জ জেলার চলমান বিভিন্ন সড়ক উন্নয়ন ও যোগাযোগ অবকাঠামো সম্প্রসারণ প্রকল্পের ভূমি অধিগ্রহণের ক্ষতিপূরণ বাবদ ২৭টি চেক বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার (১৫ অক্টোবর) কিশোরগঞ্জের জেলা প্রশাসক সোহানা নাসরিন আনুষ্ঠানিকভাবে ক্ষতিগ্রস্ত ভূমি মালিকদের হাতে এসব চেক তুলে দেন।

জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, ঢাকা কাঁচপুর-তামাবিল মহাসড়ক চার লেনে উন্নীতকরণে ভূমি অধিগ্রহণ ও ইউটিলিটি স্থানান্তর প্রকল্প এবং কিশোরগঞ্জ-করিমগঞ্জ-চামড়াঘাট জেলা মহাসড়ক উন্নীতকরণসহ ছয়না-যশোদল-চৌদ্দশত বাজার সড়ক নির্মাণ প্রকল্পের আওতায় অধিগ্রহণকৃত ভূমির বিপরীতে এই ক্ষতিপূরণের চেকসমূহ বিতরণ করা হয়।

এ বিষয়ে জেলা প্রশাসক সোহানা নাসরিন জানান, জেলার অবকাঠামোগত উন্নয়ন প্রকল্পগুলো দ্রুত ও নিরবচ্ছিন্নভাবে সম্পন্ন করতে জেলা প্রশাসন বদ্ধপরিকর।

ক্ষতিগ্রস্তদের যথাযথ ক্ষতিপূরণ প্রদান নিশ্চিত করে উন্নয়নমূলক কাজকে আরও ত্বরান্বিত করা হচ্ছে।

চেক হস্তান্তর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) ওয়াদিয়া শাবাবসহ জেলা প্রশাসনের বিভিন্ন স্তরের কর্মকর্তা ও ক্ষতিপূরণ গ্রহণকারী ব্যক্তিবর্গ।

সোস্যাল মিডিয়াতে দৈনিক জনতা